বেজেলবিহীন টেলিভিশন উন্মোচন করবে স্যামসাং

৩১ ডিসেম্বর, ২০১৯ ২২:২৮  
স্যামসাংয়ের প্রতিশ্রুত বেজেলবিহীন টেলিভিশনের দেখা মিলবে শিগগিরই। জানুয়ারির প্রথমদিকে কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) এ এই টেলিভিশন উন্মোচন করার পরিকল্পনা করেছে স্যামসাং। খবর এনগ্যাজেট। সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হবে এই টেলিভিশনের। ৬৫ এবং এর বেশি আকারের এই টেলিভিশনে ডিসপ্লে এবং মেইন বডি খুবই কাছাকাছি রয়েছে। যদিও স্যামসাংয়ের পক্ষ খেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। তবে এ বিষয়ে সম্ভাবনা প্রবল। কারণ এই বছরের প্রথম দিক স্যামসাং ‘জিরো বেজেল’ ট্রেডমার্ক করেছে। ডিবিটেক/বিএমটি